পোস্টগুলি

সুগার ড্যাডি

 Sugar daddy -- এই নামে ইংরেজিতে একটি ইডিয়ম আছে। বাংলায় যাকে বাগবিধি বা বাগধারা বলা হয়। এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় চিনি বাবা। মানে মিষ্টি বাবা!  আরও ভাল করে বললে মিষ্টি মধুর বাবা! তা বেশ!   sugar daddy কাকে বলে?  অনেকেই জানেন। যারা জানেন না, তাঁদের জন্য অধমের এই ক্ষুদ্র নিবেদন। sugar daddy -র আভিধানিক অর্থ হল An old man who tries to please younger women / romantic / sexual partner  by spending money or giving gifts.  কীভাবে উৎপত্তি হল এই ইডিয়মটির?  এ নিয়ে অনেক মতামত আছে। এত সবচেয়ে গ্রহণযোগ্যটি আপনাদের সামনে আনছি। বিংশ শতাব্দীর প্রথম ভাগে এডলফ ফ্রেইকেলস নামক একজন ব্যবসায়ী চিনির কারবারে দুর্দান্ত নামডাক অর্জন করেন। তাঁকে সুগার ব্যারন বলা হত। তিনি  ১৯০৮ সাল নাগাদ তাঁর চেয়ে চব্বিশ বছরের ছোট এক সুন্দরী তরুণীকে বিয়ে করেন।   নাম আলমা। আলমা নারীটি কেবল সুন্দরীই ছিলেন না।  দুষ্টুও ছিলেন৷  বৃদ্ধ স্বামীকে আদর করে sugar daddy বলে ডাকতেন। চিনির ব্যবসায়ী বলে কথা!  মিষ্টি না হয়ে যায়!  এভাবেই ইংরেজি সাহিত্যে আর একটি ইডিয়মের সূচ...

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা। সত্যিই অসাধারণ দক্ষতা।

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা। সত্যিই অসাধারণ দক্ষতা।  কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।  কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন। কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"? কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহি...

খোট্টা

ছবি
[ বিনিময় অবিরাম । ০৮.০৪.২৩ ] . গত ২০২১-এর ৫ এপ্রিল থেকে আজ ৮ এপ্রিল তক মোট চার কিস্তিতে আপনাদের মামুলি পাঠকের সামান্য এক মতামত দৈনিক পুবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে। সম্মানীয় সম্পাদক-সহ পত্রিকাগোষ্ঠীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। নিবন্ধটির রচনাকালে কয়েকজন শিক্ষক-শিক্ষিকার অভিমত ও পরামর্শ পেয়ে সমৃদ্ধ হয়েছি। তাঁদের প্রতি রইল শ্রদ্ধা ও সালাম। ফেবু এবং পত্রিকার মাধ্যমে অনেকেই প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের সকলের প্রতি রইল মুবারকবাদ ও ভালোবাসা। তাঁদেরই প্রত্যাশা পূরণে অধমের পুরো নিবন্ধ ফেবুতে দেওয়ার দুঃসাহস।    . প্রাইমারি স্কুলের পাঠ্যসূচিতে রিনার বন্ধু আমিনা : এক প্রারম্ভিক পর্যবেক্ষণ ++++++++++++++++++++++++++++++++++++++                           . বছর দুয়েক আগের কথা। পরিচিত এক অসরকারি বাংলা মাধ্যম নার্সারি স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে আলাপ করি। প্রতিষ্ঠানটির প্রায় ৯৫ শতাংশ পড়ুয়া মুসলিম সমাজের। বাকিরা প্রতিবেশী হিন্দু সমাজের। আলাপে...

বোয়ানট্রপি অথবা গরুভবন / দেবাশিস লাহা

বোয়ানট্রপি অথবা গরুভবন / দেবাশিস লাহা  চমকে উঠলেন নাকি?  শান্ত হোন।  এমন পরিস্থিতির সম্মুখীন হলেই মহাকবি শেক্সপিয়রের  হ্যামলেট চরিত্রটিকে স্মরণ করবেন। প্রিয় সখা হোরেশিওকে সম্বোধন করে তাঁর সেই অবিস্মরণীয় উক্তি -- There are more things in heaven and earth Horatio/ Than are dreamt of in your philosophy.   এ বিশ্বে এমন অনেক কিছুই আছে, হোরেশিও যা তোমার  কল্পনা বা দর্শনের নাগালের বাইরে। আমি কোনো মনগড়া কাহিনি অথবা কল্পনা জাল বিস্তার করার উদ্দেশ্যে শিরোনামটি ব্যবহার করিনি। বোয়ানট্রপি( Boantropy) অত্যন্ত  বাস্তব বিষয়। বিরল, দুরারোগ্য মানসিক রোগ। অভিধানেও যার উল্লেখ আছে। কী অর্থ?  আসুন দেখে নেওয়া যাক।  Boanthropy is a psychological disorder in which the sufferer believes he or she is a cow or ox.  অর্থাৎ বোয়ানট্রপি হল এমন একটি মানসিক ব্যাধি যার প্রভাবে কোনো নারী বা পুরুষ নিজেকে গরু/ মহিষ মনে করে।  হ্যাঁ, ঠিকই শুনেছেন। শুধু মনে করাতেই সীমাবদ্ধ থাকেনা, এই রোগের শিকার ব্যক্তিটি গরুর মতই চার পায়ে হাঁটেন,হাম্বা হাম্বা ডাকেন, ঘাসও খান। এখানেই...

ইংরেজি বাগধারা --১/ দেবাশিস লাহা

ইংরেজি বাগধারা --১/ দেবাশিস লাহা  বাগবিধি বা বাগধারা ইংরেজিতে যাকে idiom অথবা idiomatic expression বলে আদতেই বেশ কৌতূহলোদ্দীপক।  প্রায় সবার পেছনেই একটি ইতিহাস কিম্বা ঘটনা লুকিয়ে থাকে। সে যে ভাষারই হোক।  এই যেমন ধরুন --লাগে টাকা দেবে গৌরী সেন। এই বিশেষ গৌরী সেন মহাশয়ের নাম শোনেন নি এমন বাঙালি কমই আছেন। বেশিরভাগ ছাত্র ছাত্রীই এসব না বুঝে মুখস্থ করে। তাছাড়া উপায়ই বা কী!  কিন্তু তেমন আগ্রহী কোন ছাত্র ছাত্রী পেলে পড়ানোর সময় এই ইতিহাসগুলো বলতে ইচ্ছে করে। সেটাই স্বাভাবিক। Suggestive আর mechanical পড়াশোনার বাইরেও তো বেরোতে ইচ্ছে করে। যাক আজ এমনই দু একটি ইংরেজি বাগধারা অর্থাৎ idiom এর গল্প শোনাব।  Hobson's choice ইংরেজি ভাষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ইডিয়ম। এর অর্থ হল Accept or leave the offer অথবা No choice at all. ব্যাপারটা কী দাঁড়াল?  Choice অথচ choice ই নেই!  এ আবার কেমন কথা!  তবে ঘটা করে চয়েস দেওয়া কেন বাপু!   কারণ আছে বন্ধু। আসুন এবার একটু ইতিহাসটা জেনে নেওয়া যাক (যদিও অনেকেই হয়ত জানেন)।   কেম্ব্রিজে এক ঘোড়া ব্যবসায়ী ছিলেন। নাম টম...

একিলিস হিল/ দেবাশিস লাহা

একিলিস হিল/ দেবাশিস লাহা  ইংরেজি ভাষায় Achilles Heel (একিলিস হিল, অর্থাৎ একিলিসের গোড়ালি) নামে একটি idiom আছে।  এই বাগবিধি বা বাগধারাটির অর্থ হল weakness or vulnerable point অর্থাৎ এমন একটি দুর্বল স্থান, দিক বা অবস্থা যেখানে আঘাত করলে সেই ব্যক্তিটির ব্যক্তির পরাজয় বা মৃত্যু অবধারিত।  অপরাজেয় গ্রিক বীর একিলিসের একমাত্র দুর্বল জায়গা তাঁর গোড়ালি!  দেহের বাকি অংশে যতই আঘাত করা হোক, তাঁকে পরাজিত করা অসম্ভব ছিল!  কেন?  এবিষয়ে গ্রিক পুরানে একটি চিত্তাকর্ষক গল্প আছে।  কী সেই কাহিনি?  একিলিসের মা থেটিস চেয়েছিলেন তাঁর পুত্রটি নিখুঁত এবং পরম শক্তিশালী হোক। যাতে কেউ তার ক্ষতি করতে না পারে৷ সেই উদ্দেশ্যেই তিনি সদ্যজাত একিলিসকে স্টিক্স নদীর জলে চুবিয়েছিলেন। প্রচলিত বিশ্বাস অনুসারে এই নদীর জলে অলৌকিক ক্ষমতা।  তার ফলেই একিলিস মহাশক্তিশালী, অপরাজেয় হিসেবে সুখ্যাত হন।  কেবল মহাবীর হেক্টর নন, ট্রয়ের যুদ্ধে অসংখ্য যোদ্ধাকে তিনি পরাজিত এবং হত্যা করেছিলেন। তবু তাঁর মত মহাবীরও কেন ট্রয়ের যুবরাজ প্যারিসের হাতে নিহত হলেন?  ওই যে গোড়ালি!  হ্যাঁ প্যারিসে...

প্র'জা-প্রজেশ্বর পরিকথা' সঞ্জয়কুমার দাস৷ প বর্ণের আদ্যক্ষর দিয়ে শব্দ দিয়ে প্রবন্ধ

প্রজা-প্রজেশ্বর পরিকথা সঞ্জয়কুমার দাস প্রধানাভিষেকে পদপ্রাপ্তির পদমর্যাদায় প্রতাপান্বিত পরমাত্মীয়েরা পরমার্থিক প্রত্যাশায়, পাণ্ডিত্যের প্রকাশাশে, পরমজ্ঞানীর পরাক্রমে, প্রজাহিতৈষী পথ পরিত্যাগী পরমেশ্বরে প্রতিভাতের পথিক। পরমাদরে পালেন পরশ্রীকাতরতা। প্রজাগণের পদানত পরিণতি। পরিষেবার পর্যাপ্ততা পরিহারি প্রসন্নতা পান পদমর্যাদার পথিকগণ? প্রজা প্রসন্নতা পরিত্রাণেই? পদাধিকারী প্রভুসম। পরম শ্রদ্ধায়, পরমাদরে প্রভুর পরিতৃপ্তেই প্রজার প্রাণান্তকর প্রচেষ্টা। প্রভু প্রকারান্তরে পরমেশ্বর প্রাপ্তির প্রত্যাশায়। পর্যস্বাপহরণের পরিকল্পনায় প্রতিনিয়ত প্রাণপাতই প্রণতিসম। পল্লিগ্রামস্থ প্রজামঙ্গলের প্রচার প্রকৃতপক্ষে প্ররোচনারই প্রকারভেদ। পরমবিশ্বাসের পরাকাষ্ঠায় প্রতিশ্রুতির প্রবাহ। প্রবাহের প্রাতিষ্ঠানিক পর্যবেক্ষণে প্রত্যহ পয়মাল পয়সাকড়ি। পরন্ত পরিত্রাতার পরিচয়ে, প্রদেয় পদবিন্যাসে প্রভূত প্রশংসাবাণীরচিত পটচিত্রে পদাধিকারীর পৌনঃপুনিক প্রত্যাবর্তন। প্রদেশে-প্রদেশে, প্রধানে-প্রধানে, প্রকারে-প্রকারান্তরে পদ্যপব্যবহারের পরিবর্তমান পরিস্থিতিতে প্রজাকুলের পরিত্রাণের পরিসর প্রশ্নচিহ্নের পতাকাবাহী। প্রভূত পক্ষপাতে পদ...